সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে ৭৫ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ২৫ জন।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য  পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ২৪৮ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ৫১ হাজার ৫৮১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২১১ জন।

একইসময়ে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ২৫৫ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৫০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৯৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ৫৪ জন।

এছাড়া, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন এবং মারা গেছেন ৫৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ২৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ