শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

দিনাজপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা (৩৮) দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে এবং সেলিনা বেগম (২৮) একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জাান গেছে, বুধবার সকালে নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসটি রংপুরে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সুমন কুমার মহন্ত বলেন, সকালে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবারের আপত্তি থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিহত দুইজন স্বামী-স্ত্রী কিনা জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ এক লাখ আট হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ