শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

গাইবান্ধা ৫ আসনে ভোটের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। র্থীরা আজ মঙ্গলবার থেকেই প্রচারণা শুরু করতে পারবেন।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গাইবান্ধা আসনের ১৪৫ ভোটকেন্দ্রে আগামী ৪ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিসিটিভির আওতায় সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। প্রার্থীরা আজ মঙ্গলবার থেকেই প্রচারণা শুরু করতে পারবেন। তবে নতুন কেউ প্রার্থী হতে পারবেন না বলে জানান তিনি।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটগ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি। ভোট চলাকালে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ৫১টি কেন্দ্রের ঘটনা তদন্ত করে গত ২৭ অক্টোবর ইসিকে প্রতিবেদন দেয়। পরে বাকি ৯৪ কেন্দ্রে অনিয়ম ছিল কি না তা সিসিটিভি ফুটেজ দেখে পর্যবেক্ষণ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি।

ডিসেম্বরের প্রথমদিকে ইসি বলেছে, তারা গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের ঘটনায় ১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তাও আছেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী আসনটিতে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ