সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

কারাগারেই কোরআন হিফজ করলো ৭৭ বন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০ বছর আগে ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন রামি আবু মোস্তফা। ২০০২ সালে ইসরায়েলি দখলদার সৈন্যরা আটক করে ফিলিস্তিনি এ তরুণকে। এরপর তার ২০ বছর কারাদণ্ড হয়। তবে জেলে প্রবেশের পর থেকেই ২০ বছর বয়সী এ তরুণের ভাবনায় ছিল অন্য কিছু।

দীর্ঘ বন্দিজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর প্রবল ইচ্ছা ছিল তার। অবশেষে গত ২২ অক্টোবর ৪২ বছর বয়সে জেল থেকে মুক্তি পান রামি আবু মোস্তফা। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করতে না পারলেও এ সময়ে তিনি সনদসহ পুরো কোরআন হিফজ করেন। পাশাপাশি বিভিন্ন একাডেমিক ডিগ্রি লাভ করেন। তিনি পাঁচ বছরে সনদসহ হাফেজ হয়েছেন।

গাজার অ্যাপ্লায়েড সায়েন্স কলেজ থেকে ডিপ্লোমা, আল-আকসা ইউনিভার্সিটি থেকে ইতিহাসে অনার্স, আল-কুদস ইউনিভার্সিটি থেকে ইসরায়েল স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং লেবাননের দাওয়াহ কলেজ থেকে ইসলামিক ইকোনমিকসে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এসব ডিগ্রির চেয়ে তাঁর কাছে কোরআন হিফজের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ইসরায়েলের কারাগারে থাকাবস্থায় কোরআন হিফজ করা ৭৭ বন্দির একজন রামি আবু মোস্তফা। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হামাসের উদ্যোগে গাজায় তাঁদের সম্মাননায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দি হাফেজদের উদ্দেশ্যে মুক্তির আশা ব্যক্ত করে শুভেচ্ছা বক্তব্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেন, ‘হাফেজ বন্দিদের সবাইকে শুভেচ্ছা। পুরো কারাগারকে তারা ইউসুফের মাদরাসায় পরিণত করেছে। কেননা তারা ইউসুফ (আ.)-এর পথ অনুসরণ করেছে, যিনি কারাগারে গিয়েও দাওয়াতের কথা ভুলে যাননি। ’

দখলদার ইসরায়েলের কারাগারে দুই দশক পর মুক্তি পেয়ে রামি বলেছেন, ‘দখলদার গোষ্ঠী আমাদের দেহ বন্দি করতে পারলেও তারা কখনো আমাদের চিন্তাশক্তি ও দৃঢ় ইচ্ছাকে বন্দি করতে পারেনি। পবিত্র কোরআন মানুষের সর্বোত্তম পাথেয়। আর একজন বন্দির জন্য তা আশা জাগায় এবং শক্তি জোগায়। তাই পুরো কোরআন হিফজ করা আমার জন্য খুবই সম্মানের ও চ্যালেঞ্জের। তা মোটেও সহজ ও নিষ্কণ্টক ছিল না; বরং নানা উপায়ে কারা কর্তৃপক্ষ আমাদের জন্য সমস্যা ও সংকট তৈরি করত। আর স্বাভাবিক পরিস্থিতি হিফজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে সমস্যায় না পড়ায় অনেক বন্দি মাত্র ছয় মাসেও হিফজ করেছেন। আবার অনেকের সমস্যায় পড়ে ১০ বছর সময় লেগেছে। ’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ