সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

বিদ্রোহীদের সাথে সংঘর্ষে মিয়ানমারে ৭৩ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সংঘর্ষে সেনাবাহিনীর ৭৩ সদস্য নিহত হয়েছে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এ দাবি করেছে বলে আজ (সোমবার) সংবাদ প্রকাশ করেছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী।

প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ এবং ইএও গত কয়েকদিনে ম্যাগওয়ে, মান্দাল, সাগাইং, বাগো, ইয়াঙ্গুন এবং তানিনথারি অঞ্চলে মিয়ানমারের জান্তা সরকারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এসব সংঘর্ষে কমপক্ষে জান্তা বাহিনীর ৭৩ সদস্য নিহত হয়।

এরমধ্যে শনিবার কায়াহ রাজ্যের দোমোসো এলাকায় হামলায় কমপক্ষে ২০ জান্তা সেনা নিহত হন। চার জনকে বন্দি করা হয়েছে। সংঘর্ষের সময় প্রচুর অস্ত্র, গুলিসহ সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায় সেনারা।

এছাড়া রোববার ম্যাগওয়েতে পিডিএফের সদস্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় জান্তা বাহিনীর। এতে সেনাবাহিনীর ৩০ সদস্য নিহত ও আহত হন আরও কয়েকজন।

তবে সামরিক হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। এসব সংঘর্ষে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ