বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

ওমরাহ পালনে ৫০ দিন বাইক চালিয়ে মক্কায় দুই আলজেরিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোটরসাইকেল চালিয়ে ৫০ দিনে মক্কায় পৌঁছেছেন দুই আলজেরিয়ান। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ব্লিটা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসেন ওয়ালিদ ও মুহাম্মদ।

এ সময় তিউনিসিয়া, লিবিয়া, তুরস্ক, লেবানন, লিবিয়া, জর্দানসহ ছয়টি দেশ পাড়ি দিয়েছে দুই আলজেরিয়ান।দীর্ঘ এ ভ্রমণের জন্য আগে থেকেই তারা প্রয়োজনীয় সব জিনিসপত্র, খাবার ও কাগজপত্র সংগ্রহ করেন।

প্রথমে মদিনায় পৌঁছে মসজিদে নববিতে নামাজ পড়েন এবং রওজা শরিফ জিয়ারত করেন তারা। এরপর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন।

দীর্ঘ এ ভ্রমণের আকর্ষণীয় মুহূর্তগুলো ইনস্টাগ্রামের নিজ অ্যাকাউন্টে লাইভ শেয়ার করেন ওয়ালিদ ও মুহাম্মদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুই আলজেরিয়ানের ভ্রমণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাদেরকে ইহরামের কাপড় পরে মোটরসাইকেলে করে মক্কায় যেতে দেখা যায়। ৫০ দিনে ছয়টি দেশ পাড়ি দেওয়ার সময় স্থানীয়রা তাদেরকে শুভেচ্ছা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ