মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির চাকরিচ্যুত শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারীকে প্রাইভেটকার চাপা দিয়ে টেনে নিয়ে যাওয়া গাড়ির চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহ।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

তিনি বলেন, এ শিক্ষককে নৈতিক স্খলনজনিত কারণে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করে প্রশাসন। তিনি ক্লাস-পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। ২০১৮ সালে তাকে পদাবনতিসহ চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, ব্যক্তিগতভাবে তিনি খুব ভালো মানুষ ছিলেন না।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন বলেন, ২০১৮-০৯ সালের দিকে উনি বিভাগে নিষ্ক্রিয় ছিলেন। তারপর ওনাকে চাকরিচ্যুত করা হয়। আমরা ওনাকে খুব কাছে থেকে পাইনি। তাই ওনার বিষয়ে কিছুই বলতে পারছি না।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় রুবিনা আক্তার (৪০) নামে এক নারীকে প্রাইভেটকার ধাক্কায় দেয়। এতে ওই নারী গাড়ির নিচেই আটকে পড়েন।

পরে চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় উপস্থিত জনতা গাড়ির দিকে ইট-পাটকেল মারতে থাকলেও চালক গাড়ি থামাননি।

পরে নীলক্ষেত মোড়ে গাড়ি আটকা পড়লে চালককে গণপিটুনি দেন উপস্থিত জনতা। এতে গুরুত্বর আহত হন চালক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, গাড়ির ধাক্কায় আহত নারী ঢামেক হাসপাতালে বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ