বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

শনিবার পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরসংলগ্ন অংশ আগামী তিন দিন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া সড়কের ওই অংশ দিয়ে না যেতে লোকজনকে অনুরোধ করা হয়েছে।

গতকাল বুধবার বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনের সড়কে উন্নয়নকাজের জন্য এই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর।

বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এজন্য উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ