আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা রেলসংযোগ প্রকল্পের কাজের স্বার্থে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগামী তিন মাস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যা আগামী ৪ ডিসেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। বর্তমানে এ রুটে ৮ জোড়া ট্রেন চলাচল করে।
ব্যবসা, চিকিৎসা, শিক্ষাসহ নানা কাজে নারায়ণগঞ্জের মানুষ ঢাকায় আসেন। তবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটা বড় অংশ অফিসগামী যাত্রী। ঢাকা থেকে অফিস করে তারা নারায়ণগঞ্জে ফিরে যান। এ ছাড়া বাসের বিকল্প হিসেবে নারায়ণগঞ্জ রুটে ট্রেনের চাহিদা ব্যাপক।
জানা গেছে, পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে ৩টি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, পদ্মা রেলসেতু প্রকল্পের আওতায় গেন্ডারিয়া পর্যন্ত অংশে নির্মাণকাজ দ্রুত ও নিরাপদের স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে।
১২ দশমিক এক কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলা শুরু হয় ১৮৮৫ সাল থেকে। এই রুটে দৈনিক যাত্রী ৩০ হাজারের বেশি। এদিকে ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই চাপ বাড়বে সড়কপথে। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। ফলে এই রুটে তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে।
করোনার আগে দুটি রেক চলত এই রুটে। এখন চলে একটি। ট্রেনটি দিনে ১৩ বার ঢাকায় আসে। কমলাপুর থেকে আবার ১৩ বার নারায়ণগঞ্জ যায়। গাজীপুরের জয়দেবপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ‘তুরাগ’ নামে আরেকটি লোকাল ট্রেন চলে।
জানা গেছে, পদ্মা রেলসংযোগ প্রকল্পের ঠিকাদার সিআরইসি গত ২২ নভেম্বর চিঠি দিয়ে জানায়, এ অংশে নির্মাণকাজ দ্রুত ও যাত্রী নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে। সাময়িকভাবে অন্তত তিন মাস ১৫ দিন ট্রেন বন্ধ রাখা জরুরি বলে ঠিকাদারি প্রতিষ্ঠানটি লিখিতভাবে জানিয়েছে। এর পর পদ্মা রেলসংযোগ প্রকল্পের পক্ষ থেকে রেলওয়ের মহাপরিচালকের সামনে বিষয়টি তুলে ধরা হয়। বিষয়টি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের নজরে এলে তিনি গত মন্ত্রিসভায় অনানুষ্ঠানিকভাবে তা তুলে ধরেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অবহিত হওয়ার পর তিন মাস সময় ট্রেন বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছে রেলপথ মন্ত্রণালয়।
এর আগে ঠিকাদার এবং প্রকল্প কর্তৃপক্ষের কাছ থেকে আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার প্রস্তাব আসে। কিন্তু প্রস্তুতি ও প্রচারের সুবিধার্থে তিন দিন পিছিয়ে ৪ ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্ত আসে। দেশের জনসাধারণ