মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

১২ ঘণ্টা পর গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সদরের ভবানীপুরের শামীম টেক্সটাইল গ্রুপের এমএল স্পিনিং মিলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন বলেন, ভবানীপুর এলাকায় শামিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে আরও সময় লাগবে।

তিনি বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ