শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

ফেনীতে দাখিল পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ফালাহিয়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের দাখিল পরীক্ষায় ফলাফলে এবারো সর্বোচ্চ জিপিএ ৫ ও পাসের হারের দিক দিয়ে জেলায় শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করছে ঐতিহ্যবাহী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা।

আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে সর্বাধিক ২৪৮ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১১৭ জন। পাসের হার ৯৭ দশমিক ১৭।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ মজুমদার বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা ও মহান আল্লাহর মেহেরবানিতে এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।

অন্যদিকে, ফেনী কামিল মাদরাসা থেকে ১৬৫ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪০ জন। পাসের হার ৯২ দশমিক ১২। তৈয়বিয়া নূরিয়া দাখিল মাদরাসা থেকে ৪২ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে চারজন। পাসের হার ৯৫ দশমিক ২৩।

গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় ৮৩ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে দুইজন। পাসের হার ৯৩ দশমিক ৯৭। বিরিঞ্চি সুফিয়া নূরিয়া দাখিল মাদরাসা থেকে ১৫৬ শিক্ষার্থী অংশ নিয়ে পাসের হার ৭৫ শতাংশ। কেউ জিপিএ ৫ পায়নি।

ছনুয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৭০ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৮৭ দশমিক ১৪। কাজিরবাগ মজিদ মিয়ার বাজার দাখিল মাদরাসায় ৭৬ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে দুইজন। পাসের হার ৮৮ দশমিক ১৫।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ