শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

জিপিএ-৫ পেলেন টানা তিনবারের মেম্বার আব্দুল মোমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল মোমিন নামের এক স্থানীয় জনপ্রতিনিধি। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শুভগাছা ইউনিয়নের ৪ নম্বর ঝুনকাউল ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য।

আব্দুল মোমিন মেম্বার ঝুনকাইল এলাকার শামসুল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য। আব্দুল মোমিন রায়গঞ্জ উপজেলার জি.আর মডেল হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

নিজের সাফল্যে অনুভূতি জানিয়ে আব্দুল মোমিন বলেন, আমার বয়স এখন ৪৩ বছর। ছোটবেলায় অভাব-অনটনের সংসারে বাবা লেখাপড়া করাতে পারেননি। বাবার সাথে কাজ করে সংসারের হাল ধরেছিলাম। মেম্বার হওয়ার পর অনেকেই বলতো, আমি পড়ালেখা জানি না। তাই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি।

তিনি বলেন, এই খুশির খবরে আমাদের চেয়ারম্যান-মেম্বারসহ এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছি। অনেক ভোটারও আমার বাসায় মিষ্টি নিয়ে আসছে। আমি আজ অনেক খুশি।

শুভগাচ্ছা ইউনিয়ন পরিষদের মেম্বার মোনোয়ার ইসলাম মারসু বলেন, তার এই সফলতায় আমরা অনেক খুশি। একজন জনপ্রতিনিধি হয়ে তার এমন কর্ম প্রশংসার দাবিদার।

এ বিষয়ে শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন শেখ বলেন, এটি খুবই ভাল একটি খবর। স্বনির্ভর জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আব্দুল মোমিন এই বয়সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে; এতে আমরা ইউনিয়নবাসী সবাই উচ্ছ্বসিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ