শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

আগামীকাল কুমিল্লার ৫ ইউপিতে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল সোমবার কুমিল্লা সদর দক্ষিণের পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ। ভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা গত কয়েক দিন বিরামহীনভাবে প্রচারণা চালিয়েছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। এখন কারা পড়বেন বিজয়ে মালা, তা নিয়ে চলছে আলোচনা।

উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৭৪ জন প্রার্থীর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছেন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনি মাঠে মোতায়েন থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রেও মোতায়েন থাকবে নির্দিষ্ট সংখ্যক পুলিশ।

উপজেলার পাঁচটি ইউপিতে তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। জোড়কানন, পশ্চিম জোড়কানে ইউনিয়নে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ, বারপাড়ার চৌয়ারা ইউনিয়নে জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল হক এবং বিজয়পুর ইউনিয়নে বিচারিক ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা সুলতানা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচনের পরেও কয়েকদিন এ নির্বাচনি এলাকায় থাকবেন তারা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ