মুযযাম্মিল হক উমায়ের।। হজরত আব্দুর রহমান বিন জায়েদ রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, হজরত আতা বিন ইয়াসার ও হজরত সুলাইমান বিন ইয়াসার রাহিমাহুমাল্লাহু তায়ালা একসাথে হজ করার উদ্দেশ্যে মদীনা থেকে রওয়ানা হলেন।
তাদের সাথে অন্যান্য সাথীবর্গও ছিলো। ‘আবওয়া’ নামক স্থানে তাঁরা সকলেই যাত্রা বিরতি করলেন। হজরত সুলাইমান বিন ইয়াসার রাহিমাহুল্লাহু তায়ালাসহ তাঁর সাথীরা প্রয়োজন পূর্ণ করার জন্য বের হয়ে পড়েন। হজরত আতা রাহিমাহুল্লাহু তায়ালা সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করেন।
হঠাৎ গ্রাম্য এক সুন্দরী মহিলা তাঁর কাছে প্রবেশ করলো। যখন তিনি বিষয়টি বুঝতে পারলেন, তখন মনে করলেন, হয়তো মহিলার কোনো প্রয়োজন আছে।
তাই তিনি নামাজ সংক্ষিপ্ত করে নেন। তারপর বললেন, আচ্ছা! আপনার কী কোনো প্রয়োজন আছে? উত্তরে বললো, হঁ্যা। কী প্রয়োজন তিনি জানতে চান। মহিলা বললো, আপনি আমার সাথে সহবাস করুন। আমি গর্ভ ধারন করতে চাই। অথচ, আমার স্বামী নেই।
মহিলার কথা শুনে তিনি বললেন, তুমি ধ্বংস হও। তুমি আমার থেকে দূর হও। তুমি নিজেকে ও আমাকে জাহান্নামের আগুনে প্রজ্জ্বলিত করো না। কিন্তু মহিলা তাঁকে নিজের দিকে ফুঁসলানোতে ব্যস্ত ছিলো। সে তার চাহিদা পুরনে নাছোড়বান্দা।
বর্ণনাকারী বলেন, এইদিকে হজরত আতা রাহিমাহুল্লাহু তায়ালা কেঁদেই চলছিলেন। আর বলতেছিলেন, তুমি ধ্বংস হও। তুমি ধ্বংস হও। তুমি আমার থেকে দূরে যাও। আমার থেকে দূর হও। যখন মহিলা তাঁর কান্না এবং পেরেশানী দেখলো, তখন মহিলাও কান্না শুরু করলো। কান্না অবস্থায় হজরত সুলাইমান বিন ইয়াসার রাহিমাহুল্লাহু তায়ালা প্রবেশ করেন।
যখন দেখলেন দুইজন কান্না করতেছে তখন এককোণে বসে তিনি নিজেও কান্না শুরু করেন। কিন্তু কেনো কান্না চলছে তিনি নিজেও জানতেন না। এইভাবে একের একজন আসে আর কান্নায় শামিল হয়। কেউ কান্নার কারণ জানতে চায় না। একসময় সকলের কান্নার আওয়াজ বেড়ে যায়। গ্রাম্য মহিলা যখন এই অবস্থা দেখলো তখন আস্তে করে ঘর থেকে বের হয়ে যায়।
বর্ণনাকারী বলেন, মহিলা বের হয়ে যাওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করি। কিন্তু হজরতের সম্মান আর ভয়ের কারণে ঘটনা কী ঘটেছে জানতে সাহস করিনি। আর তিনি বয়সেও হজরত সুলাইমান রাহিমাহুল্লাহু তায়ালার চেয়ে বড় ছিলেন। তারপর তাঁরা দুইজন প্রয়োজনে শহরে বের হলেন।
রাতের বেলায় হজরত আতা রাহিমাহুল্লাহু তায়ালা স্বপ্নে দেখে সজাগ হয়ে কান্না শুরু করেন। হজরত সুলাইমান রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, আমি কান্নার কারণ জানতে চাই। আমার কথা শুনে তিনি আরো