বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবনে দুর্বিষহ হয়ে পড়েছে: মাওলানা ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে মানুষ ক্রমেই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের মাঝে ক্ষোভ বেড়েই চলছে। সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবে চরমভাবে ব্যর্থ হয়েছে।

এক বিবৃতিতে দলের মহাসচিব বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তেল, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবনে দুর্বিষহ হয়ে পড়েছে। অর্থনৈতিক দুর্ভোগ, লুটেরা, পাচারকারী, সিন্ডিকেট ব্যবসায়ী, মুনাফাখোর, দুর্নীতিগ্রস্থ প্রশাসন, হত্যা-গুম, নারী-শিশু নির্যাতন এর প্রতিবাদের ভাষা পাচ্ছি না।

মহাসচিব বলেন, মানুষের দুঃখ, দুর্দশার অন্ত নেই। এর মধ্যে প্রতিটি পণ্যের দাম বাড়ছে পাল্লা দিয়ে। চাল, ডাল, ভোজ্য তেল, চিনিসহ সব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে ফের বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় জনগণকে রাজপথে নেমে আসতে হবে। সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক ঈমানদার সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, চলমান সঙ্কট থেকে উত্তরণে আগামী দ্বাদশ নির্বাচন জাতীয় সরকারের অধীনে হওয়ার বিকল্প নেই। জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশ ক্রমেই ভয়াবহতার দিকে ধাবিত হবে। তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচন সমূহ ভোট ডাকাতির মহোৎসব করে গণতন্ত্র ও স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করেও দেশের রাজনীতি অস্থির হয়ে উঠেছে। তিনি বলেন, প্রধান বিরোধী দলসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে রাজপথে মোকাবেলা করা হবে বলে বলা হচ্ছে। যা রাজনীতির শিষ্টারচার পরিপন্থি। এমতাবস্থায় জনগণের মধ্যে উদ্বগ ও উৎকন্ঠা বিরাজ করছে।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের যুগ্ম মহসচিব মুহাম্মদ আমিনুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত à