মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিজেরা সংঘাতে জড়াবেন না: নেতাকর্মীদের ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি না করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সংঘাত সৃষ্টিকারীদের চিহ্ণিত করে তাদের বহিষ্কার করারও নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২০ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এমন নির্দেশ দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে, সকালে ভোলা জেলা যুবদলের কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনায় চরম ক্ষোভ জানিয়ে বিএনপির মহাসচিব নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ছোটখাটো বিষয় নিয়ে দয়া করে এখন নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করবেন না। খুব কষ্ট হয়-একদিকে আমার বুলেটবিদ্ধ ভাইয়ের মরদেহ পড়ে আছে মর্গে। আর আপনারা এখানে কমিটি নিয়ে নিজেদের মধ্যে সংঘাত তৈরি করছেন।

তিনি বলেন, আমরা জীবনপণ লড়াই করছি। এই লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। সবাইকে জীবনবাজি রেখে ঐক্যবদ্ধভাব লড়াই করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, নয়নের মত আরও অনেকে গণতন্ত্রের লড়াইয়ে প্রাণ দিয়েছে। তারা জীবন উৎসর্গ করেছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য।

তিনি আরও বলেন, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। তারপরেও মানুষের মুক্তির জন্য কতটা আবেগ, কতটা আকুতি। মানুষ শত বাধা বিপত্তি উপেক্ষা করে মুক্তির আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। বিগত গণসমাবেশগুলো থেকে আমরা উপলব্ধি করেছি গণতন্ত্রকে ফিরে পেতে জনগণের মাঝে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), আব্দুল কুদ্দুস, আবুল খায়ের ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আবদুল সামাদ আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, রিয়াজুল ইসলাম রিজু, এম এ মালেক, তাইফুল ইসলাম টিপু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, ইয়াসীন আলী, উলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদারসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ