বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মুফতি রাফি উসমানী রহ. এর জানাজা রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: দারুল উলুম করাচির সভাপতি মুফতি রাফি উসমানী রহ. এর জানাজার নামাজ রোববার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রোববার সকাল ৯টায় দারুল উলূম করাচিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের গনমাধ্যমকে এতথ্য জানিয়েছেন মুফতি তাকী উসমানী।

গতকাল শুক্রবার স্থানীয় সময় ৯.২৫ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার ইন্তেকালে শোক জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভি। এছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সভাপতি, মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

মুফতি মুহাম্মদ রফি উসমানি জন্ম ১৯৩৬। পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। তিনি পকিস্তানের প্রাক্তন গ্রান্ড মুফতি, পাকিস্তান আন্দোলনের অন্যতম প্রথিকৃত, দারুল উলুম করাচীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শফী উসমানি (রহমাতুল্লাহি আলাইহি) এর সন্তান।

তিনি পাকিস্তানের গ্রান্ড মুফতি ও পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যাপিঠ দারুল উলুম করাচীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সূত্র: ডেইলি জাঙ্গ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ