মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাবির যেসব রাস্তায় আজ যান চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন আজ শনিবার। সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বাড়তি নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে।

তাই আজ সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাঁ তিরোলে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি প্রদান করা হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ঢাবির সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বাড়তি নিরাপত্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে। এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন।

সমাবর্তনের অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের সকাল ১১টার মধ্যে মূল প্যান্ডেলে প্রবেশ করতে বলা হয়েছে। সাত কলেজের গ্র্যাজুয়েটদের ১১টা ২০ মিনিটের মধ্যে প্রবেশ করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ১৩১জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, দুজনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ