শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৬৩০টি ইয়াবা, ৯ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন এবং ৫২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ