মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ একথা জানিয়েছে। এএফপির বরাতে খবর বাংলাদেশ সংবাদ সংস্থার।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন এএফপিকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। এই গ্রীষ্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়।’

বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ বছর পাকিস্তানে রেকর্ড পরিমাণে মৌসুমি বৃষ্টি হয়। এতে দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে প্রায় ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে এর ক্ষত এখনো রয়ে গেছে।

বিশ্বাসযোগ্য বিভিন্ন গবেষণাপত্রে বলা হয়, এ ধরনের ব্যাপক বন্যার সঙ্গে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ