বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোন কাজে যখন এখলাস থাকে তখন সে কাজ কেউ আটকাতে পারেনা: মুফতি নোমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূর হোসাইন: রাজধানী ঢাকার উত্তরায় নমুনায়ে কাসেমী আল্লামা নাজমুল হাসান কাসেমী প্রতিষ্ঠিত ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’ ক্যাম্পাস দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের পদচারণায় মুখরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোর ৬ টায় জামিয়া ক্যাম্পাসে আগমন করেন বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দের মুহতামীম ও শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম নুমানী। তিনি জামিয়ার ছাত্র-শিক্ষকদের উদ্যেশ্যে সংক্ষিপ্ত নসিহত ও মুনাজাত করেন।

নসিহতকালে তিনি বলেন, কোন কাজে যখন এখলাস থাকে তখন সে কাজ কেউ আটকাতে পারেনা। আমাদের প্রত্যেকটা কাজ এখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে করা উচিত। যখন এখলাস ও লিল্যাহিয়্যাতের সাথে চেষ্টা, সাধনা ও পরিশ্রম থাকবে তখন সে কাজটা দ্রুতগতিতে এগিয়ে যাবে। সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখলাস ও তাক্বওয়ার জিন্দেগী অবলম্বন করতে হবে।

এরপর তাঁর বরকতময় হাতের ছোঁয়ায় জামিয়াতুন নূরের বহুতল ভবনের প্রথম ছাদ ঢালায়ের কাজ শুরু হয় এবং জামিয়া প্রধান আল্লামা নাজমুল হাসান জামিয়ার শিক্ষা-কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনার বিবরণী তুলে ধরলে তিনি অত্যন্ত খুশি হন এবং ভূয়সী প্রশংসা করেন।

কিছুক্ষণ পরেই আগমন করেন দারুল উলূম দেওবন্দের মজলিসে শূরার অন্যতম সদস্য আল্লামা মাহমুদ হাসান রাজস্থানী। তিনিও দীর্ঘ সময় কোরআন ও হাদীসের আলোকে ছাত্র-শিক্ষদের উদ্দেশ্যে গুরত্বপূর্ণ হেদায়েতী বয়ান করেন। তিনি বলেন, ‘পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে মূল্যায়ন করো।’

১. বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যবান

যৌবন কখন শুরু হয়? বালেগ হওয়ার পর থেকে চল্লিশ বছর পর্যন্ত। যৌবনকালের ইবাদতের মধ্যে ভিন্নরকম স্বাদ আছে। এই সময়ে শরীরে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করার সামর্থ্য থাকে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের শক্তি থাকে। গভীর রাতে জেগে তাহাজ্জুদ পড়ার মতো তাওফিক থাকে৷ শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন হয়।

আরেক হাদীসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কেয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সূর্য একেবারে মাথার উপর চলে আসবে, এমন কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে এমন যুবক, যে তার যৌবনকাল কাটিয়েছে রবের ইবাদতে।

২. অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্যবান

মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন মনে অনেক ভালো কাজ করার ইচ্ছা জাগলেও শারীরিক সামর্থ্য থাকে না। মসজিদে জামাতে শরিক হওয়ার অনেক ইচà§