বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, গতকাল রাতে ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প ঘোষণা দেন যে, প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন নেবেন।

প্রতিদ্বন্দ্বিতার জন্য ট্রাম্প ইতোমধ্যে কাগজপত্র দাখিল করেছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।

ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো।’

আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এক সহযোগী গতকাল 'ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪' কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তার এ জয় বিশ্বকে চমকে দেয়। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন।

নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। এখন তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন।

আগামী নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ভিন্ন ভিন্ন দুটি মেয়াদে নির্বাচিত হয়েছেন।

-এএ