শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

রায়পুরায় বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ২ যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জন।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) ও কামাল মিয়া (৩৫)। আহতদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- পিকআপ চালক আবদুল জলিল(৫৫), সহকারী মো. মাহমুদ আলী (৩৩), ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ (২৫), সুধাংশো দাশ (৪৫), সবুজ মিয়া (৩৩)। তারা সবাই একই উপজেলার মাছ ব্যবসায়ী।

হাইওয়ে পুলিশ জানান, আজ ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় বিআরটিসি বাসের চাকা পাংচার হওয়ায় তা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেসময় কিশোরগঞ্জের ভৈরবমুখী যাত্রীবাহী বাস বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি পিকআপ ভ্যান বাস ২টিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে আহতদের একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, 'নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কাউকে আটক করা যায়নি। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ