শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার ১৮ নভেম্বর টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের উদ্যোগে এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ মাও. আব্দুল আজীজ, মুহতামিম, ধুলেরচর মাদরাসা ও সভাপতি, টাঙ্গাইল জেলা কৃওমী ওলামা পরিষদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মিল্লাত মাওলানা মুফতি আবুল কাসেম নুমানী, মুহতামিম ও শায়খুল হাদীস, দারুল উলুম দেওবন্দ, ভারত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ইয়াহইয়া, মহাপরিচালক, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।। তিনি বয়ান করবেন, আত্মশুদ্ধির ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান। বিকাল ৩টা।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল উমারা, মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, সভাপতি, আল হাইয়াতুল উলইয়া, বাংলাদেশ (যাত্রাবাড়ী মাদরাসা)। প্রধান আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। খতিবে আজম মুনাযেরে যামান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মুহতামিম মাদরাসায়ে নূরে মদীনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। বিষয়: স্বাধীনতা আন্দোলনে আলেমদের অবদান।

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সুযােগ্য সাহেবজাদা। আল্লামা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ বাংলাদেশ। বিষয়: ইসলামী ফিকহের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান।

বিশিষ্ট ইসলামি আইন গবেষক মুহাদ্দিসে জালীল আল্লামা মুফতি কেফায়েতুল্লাহ মুফতি ও মুহাদ্দিস দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। হযরত মাওলনা মুফতি আবু উমায়ের নুমানী, উস্তাদ জামিয়া ইসলামিয়া বেনারশ ইন্ডিয়া।

পরিচালনায় থাকবেন, মুফতি আব্দুস সালাম, রুহুল আমীন কাসেমী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ