মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কারচুপি করলে এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা: ইসি আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  ভোটকেন্দ্রে প্রার্থীর এজেন্টরা কারচুপি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, এজেন্টদের ভোটকেন্দ্রের বাইরে রাখা যাবে না। এটা কোনো দলই মানবে না। কোনো এজেন্ট অনিয়মে জড়িত থাকলে ব্যবস্থা নিতে হবে।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) কারচুপির কোনো সুযোগ নেই। এটা বিশেষজ্ঞরাই বলেছেন। ইভিএম শুধু প্রার্থীদের ভোট যোগ করতে পারে। প্রোগ্রামিংটা ওইভাবে করা। কাজেই কেউ যন্ত্রে বা বাইরে থেকে ম্যানুপুলেশন করবে সে সুযোগ নেই। কারণ, এটার যে চিপস ব্যবহার করা হয়েছে, যেখানে রাইট করা হয়, এটা হলো ওয়ানটাইম ইউজেবল। কাজেই একবার রাইট করা গেলে রি-রাইট বা এডিট করার কোনো সুযোগ থাকে না।

এছাড়া ইভিএমের সঙ্গে ইন্টারনেটের কোনো সংযোগ নেই। ব্যালট ইউনিটের সঙ্গে যে সংযোগ দেওয়া হয়, সেটাও কাস্টমাইজ করা। বাজারে কেনা কোনো ক্যাবল, ড্রাইভ; কোনো কিছুই এটার মধ্যে ইনসার্ট করতে পারবেন না। কেবল এই ইভিএমের জন্য যে ডিভাইস তৈরি করা হয়েছে, সেটা ছাড়া আর কোনো ডিভাইস যোগ করতে পারবেন না।

তিনি বলেন, ক্যালকুলেটরে যেমন প্রোগ্রাম পরিবর্তন করার সুযোগ নেই। আমাদের ইভিএমেও সেই সুযোগ নেই। ইভিএম নিয়ে যারা অপপ্রচার করেন, তারা না বুঝে বলেন। তারা চাইলে যেকোনো ইভিএম চেক করে দেখতে পারেন। এর মাধ্যমে ভোটার ছাড়া কেউ এসে ভোট দিয়ে যাবেন, এমন কোনো সুযোগ নেই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ