শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মিডিয়ার মাধ্যমে ইসলামের ইতিহাস-ঐতিহ্য ছড়িয়ে দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া তালীমুদ্দীন এর তত্বাবধানে প্রকাশিত হয়েছে বিশেষ বুলেটিন আল কাসেম।

পত্রিকাটির ২য় সংখ্যা প্রকাশ উপলক্ষে আজ ফটিকছড়ি জামিয়া তালীমুদ্দীন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসার মহাপরিচালক মাওলানা উসমান বীন কাসেম, প্রকাশক মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নোমান বীন কাসেম, মাওলানা আসেম বীন কাসেমসহ পত্রিকাটির সম্পাদনা পর্ষদের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

তরুণ আলেম ও মিডিয়া আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া লিখিত একটি প্রবন্ধের অংশ বিশেষ পাঠ করে আল কাসেম ২য় সংখ্যার পাঠ উন্মোচন করেন।

এ সময় অতিথিরা বলেন, সময় এখন মিডিয়ার। মিডিয়ার মাধ্যমে সমাজের চারপাশে ইসলামের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে আমাদের পুর্বপুরুষের কীর্তিগাঁথা জানাতে হবে। আর এসব বিষয়ে মিডিয়ার কোন বিকল্প নেই।

তারা আরও বলেন, একটি সুপ্রাচীন মাদরাসা থেকে সময়ের হাত ধরে বাংলাভাষা চর্চার বার্তা নিয়ে একটি পত্রিকা প্রকাশিত হওয়া- মিডিয়ার স্বপ্নচারী তরুণদের জন্য এটি একটি সফলতার অনন্য মাইলফলক। স্বপ্নপুরনের পথে এগিয়ে চলুক বাংলাদেশ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ