শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নারায়ণগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার লেঙ্গুরদি এলাকায় কাভার্ডভ্যান, লেগুনা ও অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

নিহত লেগুনা চালক রতন আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। নিহত অপরজন অটোরিকশা চালক। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় গেছে, একটি কাভার্ডভ্যান আড়াইহাজার থেকে মদনপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা ও অটোরিকশা সড়কে মুখোমুখি অবস্থানে এলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার ওপর উঠিয়ে দেয়। ফলে ঘটনাস্থলেই মারা যান লেগুনা চালক রতন। পরে গুরুতর আহত অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনার কবলে পরা যানবাহন জব্দ করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ