সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২১৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন দুই হাজার ১৫৮ জন শিক্ষার্থী। এইদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ রোববার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিষয়টি নিশি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

তিনি বলেন, রাজশাহী শিক্ষাবোর্ডে ২০১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মোট এক লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে এক লাখ ২৪ হাজার ৯৫৫ জন। এইদিন পরীক্ষায় অংশ নেয়নি দুই হাজার ১৫৮ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ।

প্রথমদিন সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল রাজশাহীর ৪০ কেন্দ্রে ৪৬০ জন। এছাড়া সিরাজগঞ্জের ৩০ কেন্দ্রে ৩৬৩, নওগাঁর ২৬ কেন্দ্রে ২৭৯, পাবনার ২৬ কেন্দ্রে ২৪৩, বগুড়ার ৩২ কেন্দ্রে ২৯১, নাটোরের ২০ কেন্দ্রে ২৩৮, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ২২০ এবং জয়পুরহাটের ১২ কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী।

রাজশাহী বোর্ডের সূত্রে জানা যায়, রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৯ হাজার ২৫। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার ৩৬ এবং ছাত্রী ৬০ হাজার ৯৮৯ জন। এবার বিজ্ঞান শাখায় ৩৪ হাজার ৬ জন, মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী রয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ