বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

ফরিদপুরের উপনির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছি। এখনো কোনো অনিয়ম দেখতে পাইনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামুলক কম।

তিনি জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে এক হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-২ আসনটি সালথা, নগরকান্দা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। এরমধ্যে নগরকান্দায় ১ লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

নির্বাচনে মোট ১২৩টি কেন্দ্রের ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে শাহাদাব আকবার লাবু চৌধুরী (আওয়ামী লীগ) ও মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ