বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

‘আজকের নির্বাচনে এখনো কোনো অনিয়ম চোখে পড়েনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আজকের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। এখন পর্যন্ত নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেলে পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সারা দেশে ১০২টি সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। চার পৌরসভায় ভোটকেন্দ্রে সিসি টিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটারদের ভোটকেন্দ্রের বাইরে এবং ভেতরে অপেক্ষা করতে দেখছি। কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।

সিইসি বলেন, আজকে ৪টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ৭ উপজেলাতে নির্বাচনগুলো ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।

গাইবান্ধা-৫ উপনির্বাচনের তদন্ত রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হইনি, আমরা বসতে পারিনি। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ