বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

সীমান্তে উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একের পর এক আকাশসীমা লঙ্ঘন, মর্টার শেল নিক্ষেপসহ সীমান্তে উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বিজিপি। ভবিষ্যতে সীমান্ত প্রটোকলে ব্যত্যয় না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

আজ রোববার কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে সাউদার্ন পয়েন্ট রিসোর্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি।

বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, বৈঠকে মাইন বিস্ফোরণ, মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, সুনির্দিষ্টভাবে সীমান্তের বিষয়গুলো বিজিপির প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। তারা কিছু কিছু বিষয়ে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে ব্যত্যয় না ঘটার।

এর আগে সকাল ৯টায় মিয়ানমারের বিজিপির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শো'র নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল নাফ নদী পার হয়ে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। তাদের স্বাগত জানান টেকনাফ বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

সকাল পৌনে ১০টায় পতাকা বৈঠক শুরু হয়, শেষ হয় দুপুর ২টায়। বিকেল ৩টার দিকে বিজিপি প্রতিনিধিরা নদীপথে বাংলাদেশ ত্যাগ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ