বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

আজ বেফাকে যোগ দিলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহাপরিচালক হিসেবে যোগ দিলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে বেফাকের কার্যালয়ে তিনি কাজে যোগ দেন।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছেন বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা মোহাম্মদ যুবায়ের।

গত ১৬ অক্টোবর (রোববার) তিনি বেফাকের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। আজ তিনি প্রথম অফিস করছেন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রথিতযশা আলেমেদ্বীন, প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আতাউর রহমান খান রহ. এর ছেলে।

মাওলানা নদভী কিশোরগঞ্জের জামিয়া রোডে অবস্থিত নূর মনজিলে ২৪ সেপ্টেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে বসবাস করছেন রাজধানীর ২/১ আর কে মিশন রোড (ছয় তলা)।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিদগ্ধ আলেম, দার্শনিক বক্তা, সমাজকর্মী, শিক্ষক, খতিব এবং সাংবাদিক। দৈনিক ইনকিলাবের স্বর্ণযুগ থেকেই যুক্ত রয়েছেন এবং বর্তমানে তিনি ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বরত।এছাড়াও তিনি সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক নেয়ামতসহ বিভিন্ন পত্রিকায় নিজ দক্ষতার স্বাক্ষর রেখেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ