বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

রংপুরে পরিবহন ধর্মঘট ডাকল মোটর মালিক সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে রংপুরে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রাত ১২টা থেকে আগামী শনিবার রাত পর্যন্ত চলবে ধর্মঘট।

জানা গেছে, আগামী শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জ্বালানি তেল ও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশের দশ বিভাগীয় শহরে সমাবেশের ডাক দেয় বিএনপি।

এ বিষয়ে মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক জানান, আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা এখনও দেওয়া হয়নি। ধর্মঘট আহ্বানের চিঠি মোটর মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ