শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

জামায়াতের বিচারে শিগগিরই আইন হবে: মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারে আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিগগিরই এই আইন পাস করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব–রেজিস্ট্রারদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী। বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন যে দল আবেদন করেছে, সেটাও ওই পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। যদিও, বিডিপির সঙ্গে সম্পৃক্ততা জামায়াত স্বীকার করছে না। তবে নতুন দলটির নেতারা সবাই জামায়াত-শিবিরের।

ভিন্ন নামে দল গঠনের তৎপরতায় মধ্যে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর বিচারের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, আমরা মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিচার করে দেখিয়েছে, এই বিচার আওয়ামী লীগ সরকার করে এবং অনেক রায় কার্যকরও হয়েছে। জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আগেই বলেছি। আইনের সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে এই আইন পাস করব। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বুধবার দুপুরে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতারা ভিন্ন নামে জামায়াতে ইসলামী নিবন্ধনের আবেদনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য তারা ইসিতে আবেদন করেছে। আদালতের মতো এটি বিচারাধীন বিষয়। দেখতে চান ইসি কীভাবে মোকাবিলা করে। তারপর তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ