বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ইবনে হাজার আসকালানি রহ. এর হাতে যেভাবে এক ইহুদির ইসলাম গ্রহণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি মিসরের প্রধান বিচারপতি। একদিন তিনি কায়রো শহরের একটি পথ দিয়ে যাচ্ছেন। পথের পাশে এক ইহুদির তেলের মিল।

ক্লান্ত শরীর নিয়ে তিনি তেলের মিলে কাজ করছেন। প্রধান বিচারপতিকে পথ দিয়ে যেতে দেখে ইহুদি লোকটি এগিয়ে এলেন। তিনি বিচারপতিকে বললেন, আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, আপনাদের নবী কি সত্যই বলেছেন, ‘এই পৃথিবী মুমিনদের জন্য দোজখের মতো আর কাফেরদের জন্য বেহেশতের মতো?'

ইবনে হাজার আসকালানি বললেন- হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন। ইহুদি লোকটি বলল, সেটা যদি হয় তাহলে আপনি আমাকে বলুন, আপনি কোন দোজখে আছেন এবং আমি কোন বেহেশতে আছি?

ইবনে হাজার আসকালানী বললেন, আল্লাহ তায়ালা মুমিন বিশ্বাসীদের জন্য বেহেশতে যে নেয়ামতরাজি, অফুরন্ত সুখ-শান্তি রেখেছেন, এর তুলনায় এই জীবন অনেক দুখের, দোজখের মতো। আর কাফেরদের জন্য যে ভয়াবহ শাস্তি, ভয় এবং কষ্টের জীবন দোজখে রয়েছে, এর তুলনায় এই পৃথিবী তাদের জন্য বেহেশতের মতো।

ইবনে হাজার আসকালানির জবাব শুনে সঙ্গে সঙ্গে ইহুদি লোকটি বলল, আমি আজই ইসলাম গ্রহণ করব, আমাকে ইসলামের শান্তিময় ছায়ায় আশ্রয় দিন।

এই পৃথিবীতে মুমিন মুসলমানদের দুঃখ-কষ্ট, বিপদ-আপদ থাকবেই। মুমিনদের চিরস্থায়ী সুখের জায়গা তো হলো বেহেশত। তবে নামের মুসলমান হলে চলবে না, আমাদের কাজের মুসলমান হতে হবে। কিতাবুল ইলম ৪৭-৪৮

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ