শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

মৃত্যুহীন দিনে করোনায় ১৯৬ জন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ১৯৬ জন আক্রান্ত হয়েছেন।তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৬ জন রোগী শনাক্ত হয়।

দৈনিক শনাক্তের হার সামান্য কমে ৫ দশমিক ০১ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৫ দশমিক ৭০ শতাংশ ছিল।

নতুন আক্রান্তসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৪১৬ জনে রয়েছে।

অন্যদিকে, গত একদিনে ২৫৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ