শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

টাঙ্গাইলে প্রণোদনা পাচ্ছেন ৫০ হাজার কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলে চলতি মৌসুমে দফায় দফায় বন্যা ও বৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতি যেন পুষিয়ে নিতে পারেন সে জন্য জেলার ১২ উপজেলায় এবার কৃষি প্রণোদনা পাবেন প্রায় ৫০ হাজার কৃষক।

প্রণোদনার মধ্য রয়েছে, ভুট্টা, গম, সূর্যমুখী, সরিষা, খেসারি ও মসুর ডাল বীজ। এছাড়া বসত-ভিটায় পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও বিভিন্ন ধরনের সবজি বীজ প্রণোদনা হিসেবে পাবেন।

জানা যায়, জেলার ১২টি উপজেলায় বন্যায় ও বৃষ্টিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে ভূঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার যমুনা চরাঞ্চলের কৃষকরা বেশি ক্ষতির মুখে পড়েন। চলতি মৌসুমে বন্যায় সব ধরনের রবি ফসল নষ্ট হয়েছে। মাসখানেক আগে মাশকলাই ও বাদাম বপন করেছিলেন কৃষকরা। সেগুলোও নষ্ট হয়ে যায়। এসব ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সব ধরনের বীজ প্রণোদনা দেওয়া হবে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার বলেন, এ বছর সবচেয়ে বেশি কৃষি প্রণোদনা এসেছে। এতে প্রায় ৫০ হাজার কৃষক প্রণোদনা পাবেন। আগামী এক থেকে দু’সপ্তাহের মধ্যে প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ শুরু হবে। ক্ষতিগ্রস্ত পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও কৃষি প্রণোদনায় সবজি বীজ পাবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ