বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী শিক্ষার বিস্তার রোধ করতেই ভারতে মাদরাসা বন্ধের নতুন চক্রান্ত: জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে মাদ্রাসা শিক্ষা বন্ধের চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন বিশ্ববিখ্যাত দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দসহ কয়েক শত মাদ্রাসাকে হঠাৎ বেআইনি ঘোষণা করেছে যোগি সরকার। একাধিক সরকারি বিধি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে ঐ সকল মাদ্রাসার বিরুদ্ধে।

নেতৃদ্বয় বলেছেন, এমন হঠকারী ঘোষণার ফলে বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা মূলতঃ ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষার বিস্তার রোধ করতেই এক নতুন চক্রান্ত। আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।

তারা আরো বলেছেন, যোগী প্রশাসনের ভেবে দেখা উচিৎ ছিল যে, মুসলিম দুনিয়ায় ভারতের দারুল উলূম দেওবন্দের আবেদন ও প্রভাবটা কী রকম? কোথায় তীর নিক্ষেপ করা হচ্ছে-এটা যারা চিন্তা করে না তারা অচীরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ