মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বজ্রপাতে প্রাণ গেছে ইটভাটার ৫ শ্রমিকের। আজ মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শোলাগাড়ি এলাকার বকুলের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। হতাহতরা পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা।

নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল, একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের আল আমিনের ছেলে শাহাদত, সিরুল মিয়ার ছেলে সিয়াম, আয়নাল মিয়ার ছেলে রাশেদুল এবং সোনাতলা কবুলপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জলিল মিয়া।

এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন মেহেদুল ইসলাম। তার বাড়ি পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল জানান, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শোলাগাড়ি এলাকার বকুলের ইটভাটায় দুর্ঘটনায় পীরগঞ্জ ও সাদুল্লাপুরের ৫ শ্রমিক প্রাণ হারিয়েছেন।

তিনি আরও জানান, ইটভাটাটি রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় উভয় অঞ্চলের লোকজনই সেখানে কাজ করে। তাই হতাহতদের মধ্যে ওই দুই অঞ্চলের মানুষ রয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকায় আকাশে ঘন কালো মেঘ জমে দেখা যায়। দুই-এক ফোটা বৃষ্টিও পড়তে শুরু করে। এরইমধ্যে শুরু হয় বজ্রপাত।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তরিকুল ইসলাম বলেন, ইটভাটায় কাজের সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ওই শ্রমিকরা দৌঁড়ে পাশের একটি টিনের ছাপড়া ঘরে গিয়ে আশ্রয় নেন। তবে তাতে শেষরক্ষা হয়নি।

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে ঘটনাস্থলে চারজন মারা যান। মারাত্মক আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ