বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ছেড়ে যায়নি আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, গতকাল কুষ্টিয়ার এক মালিকের সাথে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। সে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সকল বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। কিন্তু মেহেরপুর থেকে মেহেরপুর জেলা সীমান্ত খলিসাকুন্ডি পর্যন্ত আন্তঃজেলা সকল বাস চলাচল করছে। আজ সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে দূরপাল্লার সকল পরিবহন।

এদিকে অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিলো। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে অনেকের ঢাকাতে জরুরী কাজ থাকায় সত্ত্বেও গন্তব্যস্থলে যেতে পারছেন না।

-এএ