মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

পদ্মা সেতুতে ৩ মাসে ২০০ কোটি টাকা টোল আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধনের পর তিন মাসে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে মোট ২০০ কোটি টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এই হিসেবে তিন মাসে সেতুর নির্মাণ ব্যয়ের শূন্য দশমিক ৬৬ শতাংশ উঠে এসেছে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, গত ২৬ জুন থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। গড় টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা।

গত ২৫ জুন সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুতে বিশৃঙ্খলা এড়াতে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। তা না হলে টোল আদায় আরও বাড়তো।

তিনি আরও জানান, এই হারে টোল আদায় হলে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ৩৮ বছরে উঠে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ