বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

খিলগাঁওয়ে বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে ঝিলপাড়ের একটি বাসার মালামাল সরানোর সময় বিদ্যুৎপৃষ্টে এসহাক হাওলাদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসহাক হাওলাদার বিদ্যুৎপৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেচিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, মৃত এসহাক শ্রমিকের কাজ করতেন। আজ তিনি খিলগাঁও ঝিলপাড়ে এক পরিবারের বাসা পাল্টানোর কাজ করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে ওই বাসায় স্টিলের আলমারি সরানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে খবর পেয়ে দ্রুত তাকে ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

মৃত ব্যক্তির ভাতিজা কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার বিল্লগ্রামে। বর্তমানে তার চাচা খিলগাও তালতলা মার্কেটের পিছনে ভাড়া থাকতেন। সেখানে থেকে লেবারের কাজ করতেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ