বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

আট মাসে ধর্ষণের শিকার ৫৭৪ কন্যাশিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই আট মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭৪ কন্যাশিশু।  একই সময়ে দুই হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি এ পর্যবেক্ষন প্রতিবেদন সংবামাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে,  নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ধারা ২০(৩)-এ বলা হয়েছে, বিচারের জন্য ধর্ষণ মামলা প্রাপ্তির তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে কাজ শেষ করতে হবে। তবে, আইনে থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, চলতি বছরের প্রথম আট মাসে ৭৬ জন কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে একজন বিশেষ শিশুও ছিল। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে তিনজন। অপহরণ ও পাচার হয়েছে ১৩৬ জন। এছাড়াও ২৮ জেলায় গত আট মাসে দুই হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়েছে।

তিনি বলেন, একই সময়ে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছে ১৩ জন, তাদের ৫ জন যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় হত্যার শিকার হয়েছে। আলোচ্য সময়ে ধর্ষণের শিকার হয়েছে ৫৭৪ জন।

নাছিমা আক্তার জলি আরও জানান, গত ৮ মাসে আত্মহত্যা করেছে ১৮১ কন্যাশিশু। এ সময়ে ১৮৬ জন শিশু হত্যার শিকার হয়েছে।

অনুষ্ঠানে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন এডুকোর স্পেশালিস্ট মো. শহীদুল ইসলাম, গুডনেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন মাইনুল, হেলেন মনিষা সরকার প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ