বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

শনিবার যাত্রাবাড়ী মাদরাসায় খোলাফা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম মজলিসে দাওয়াতুল হকের ২৮ তম মারকাজি ইজতেমা সফল করার লক্ষ্যে শনিবার ত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হবে খোলাফা সম্মেলন।

জানা যায়, প্রতিবছরের মত এবারো ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ২৮ তম মারকাজি ইজতেমা। এ ইজতেমাকে সফল করতে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসানের খোলাফাদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

১ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় খলিফাগণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হবে।

জানা যায়, আল্লামা মাহমুদুল হাসানের ২৫৫ জন খলিফা রয়েছে। তাদের মধ্যে প্রায় ৩১ জন মৃত্যু বরণ করেছেন।

মজলিসে দাওয়াতুল হকের ২৮ তম মারকাজি ইজতেমা সফল করার লক্ষ্যে বাকি খলিফাদের আমন্ত্রণ জানানো হয়েছে মজলিসে দাওয়াতুল হকের পক্ষ থেকে।

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ বাংলাদেশের একটি বৃহত্তর অরাজনৈতিক দাওয়াতি সংগঠন। ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় এর মূল কেন্দ্র অবস্থিত। সংগঠনটির প্রধানকে বলা হয় আমীরুল উমারা। এর বর্তমান আমীরুল উমারা আল্লামা মাহমুদুল হাসান। পীরে কামেল আল্লামা আবরারুল হক হক্কীর হাত ধরে এই সংগঠনের চর্চা শুরু হয়।

এটি প্রতিষ্ঠায় হজরত মুহাম্মদুল্লাহ হাফেজ্জী রহ. ও হাকিম মুহাম্মদ আখতার রহ. গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি বিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে সংগঠিত উল্লেখযোগ্য ধর্মীয় আন্দোলন সমূহের মধ্যে অন্যতম। উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ