বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

আমাদের হাঁটু ভাঙেনি, আপনাদের কোমর ভেঙে গেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হাটুভাঙা নয়, আন্দোলনে জনসম্পৃক্তা দেখে আওয়ামী লীগেরই কোমড় ভেঙে গেছে। আমাদের যে হাটুভাঙেনি-এটা তো টের পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে উল্টো-পাল্টা কথা না বলে আপনারা শান্তিতে পদত্যাগ করুন। একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

বিএনপি হাটুভাঙা বলে লাঠির ওপর ভর করেছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি হাটুভাঙা নয়, আন্দোলনে জনসম্পৃক্তা দেখে আওয়ামী লীগেরই কোমড় ভেঙে গেছে। আপনারা জনগণের সঙ্গে নেই, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। সেজন্য আজকে আপনাদেরকে সেই রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকতে হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের ওপর হামলা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ছাত্ররা ফুল ও মিষ্টি নিয়ে গেছে ভিসির সঙ্গে দেখা করতে। আর সেখানে তাদের আপ্যায়ন করা হয়েছে লাঠির মাধ্যমে। এমনভাবে ছেলেদের পিটাইছে, সাপকেও মানুষ এভাবে পিটায় না। আমি নিন্দা জানাচ্ছি ওই ভিসির প্রতি। তিনি সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু তা করলেন না।’

ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, রুহুল কবির রিজভী, ফজলুল হক, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী, সুলতান সালাহউদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ