বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

অবিবাহিতদের গর্ভপাতের অধিকারও সমান বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: অবিবাহিতদের গর্ভপাতের অধিকারও সমান বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ১৯৭১ সালে প্রণীত মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টে বিবাহিত নারীদের গর্ভপাতের যে অধিকার দেয়া হয়েছে, তা পাবেন অবিবাহিত নারীরাও।

বিবাহিতদের পাশাপাশি অবিবাহিত নারীদের নিরাপদ ও বৈধ গর্ভপাতের অধিকার সমান বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ঐতিহাসিক এ রায় দেয় বলে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

কোর্ট বলেছে, ১৯৭১ সালে প্রণীত মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টে বিবাহিত নারীদের গর্ভপাতের যে অধিকার দেয়া হয়েছে, তা পাবেন অবিবাহিত নারীরাও।

সর্বোচ্চ আদালত আরও বলেছে, ২০২১ সালে ওই আইনে যে সংশোধনী আনা হয়েছে, তাতে গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে কোনো ফাঁক রাখা হয়নি। এর ফলে নিরাপদ ও বৈধ গর্ভপাতের অধিকার পাবেন সব নারী।

বিচারপতি চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, বিবাহিত ও অবিবাহিত নারীদের মধ্যে কৃত্রিম ফারাক থাকতে পারে না। নারীদের অবশ্যই এ ধরনের (গর্ভপাত) অধিকার চর্চার স্বাধীনতা থাকতে হবে।

জন্মদানের ক্ষেত্রে স্বাধীনতা শরীরের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জানিয়ে রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেয়া, সন্তানের সংখ্যা এবং গর্ভপাত করা কিংবা না করার সিদ্ধান্ত সামাজিক বাধাবিপত্তি ছাড়াই নেয়ার ক্ষমতা থাকতে হবে। ভারতের সুপ্রিম কোর্টের মন্তব্য, কোনো নারীর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের পরিণতিকে খাটো করে দেখা যাবে না। ভ্রুণের স্বাস্থ্য নির্ভর করে মায়ের মানসিক স্বাস্থ্যের ওপর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ