মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

শেখ হাসিনা এখন বিশ্ব জলবায়ু নেত্রী: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে জোরালো ভূমিকা পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু নেত্রীতে পরিণত হয়েছেন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য কর্মকাণ্ড ও বলিষ্ঠ কণ্ঠস্বর সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তার পরামর্শ এখন বিশ্বের বিভিন্ন সভায় গৃহীত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে রোল মডেল।

তিনি বলেন, বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই তিনি বেঁচে আছেন। তিনি দেশকে সুন্দরভাবে সাজিয়ে ফেলছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার কাজ সম্পন্ন করার জন্য শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন শাহাব উদ্দিন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ