শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ঢাকায় খোলা জায়গায় ময়লা ফেলা কমে ৩০ শতাংশে এসেছে: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা শহরে উন্মুক্ত জায়গায় ময়লা ফেলা ৯০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী খিলগাঁও এলাকার বালুর মাঠ-সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়। আগে ৯০ শতাংশ বর্জ্য উন্মুক্ত অবস্থায় থাকতো, এটা কমিয়ে এখন মাত্র ৩০ শতাংশে আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ হলে যত্রতত্র আর ময়লা থাকবে না।

বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা আগের যে কোনো সময়ের চেয়ে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগে মাত্র ৫০টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা গত দুই বছরের মধ্যে আরও ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করেছি, বাকিগুলোর কাজ চলমান আছে।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ