বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মুসাফির অবস্থায় নামাজ ছুটে গেলে মুকিম অবস্থায় কীভাবে কাজা করবো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিছুদিন পূর্বে একটি জরুরি কাজে এক দিনের জন্য ঢাকা গিয়েছিলাম। সেখানে মুসাফির অবস্থায় আমার আসরের নামায ছুটে যায়। এখন আমি মুকীম। বাড়িতে ফিরে এসেছি।

প্রশ্ন হল, সেই ছুটে যাওয়া আসরের নামায এখন কত রাকাত পড়ব? মুসাফির অবস্থায় ছুটে যাওয়া চার রাকাতবিশিষ্ট নামায মুকীম অবস্থায় কত রাকাত পড়তে হয়?

উত্তর মুসাফির অবস্থায় কাযা হয়ে যাওয়া চার রাকাতবিশিষ্ট নামায মুকীম অবস্থায় দুই রাকাত পড়তে হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসাফির অবস্থায় ছুটে যাওয়া আসরের নামায দুই রাকাত কাযা করতে হবে। হাসান বসরী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

إِذَا نَسِيَ صَلَاةً فِي الْحَضَرِ فَذَكَرَهَا فِي السّفَرِ صَلّى صَلَاةَ الْحَضَرِ وَإِذَا نَسِيَ صَلَاةً فِي السّفَرِ فَذَكَرَهَا فِي الْحَضَرِ صَلّى صَلَاةَ السّفَرِ.

কোনো ব্যক্তি যদি মুকীম অবস্থায় কোনো নামায পড়তে ভুলে যায় তারপর মুসাফির অবস্থায় সে নামাযের কথা স্মরণ হয় তাহলে সে মুকীমের মত তা কাযা করবে। আর যদি মুসাফির অবস্থায় কোনো নামায পড়তে ভুলে যায় তারপর মুকীম অবস্থায় সে নামাযের কথা স্মরণ হয় তাহলে সে মুসাফিরের মত তা কাযা করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৪৭৭৬)

-কিতাবুল আছল ১/২৩৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৩৫; আলহাবিল কুদসী ১/২২১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৭৯; আলবাহরুর রায়েক ২/১৩৭

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ