রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজকে অভিনন্দন জানালেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি ।।

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি প্রতিযোগী দেশের হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করায় বাংলাদেশী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মাত্র ১৩ বছর বয়সের কিশোর হাফেজে কুরআন সালেহ আহমাদ তাকরীমের এই বিজয় মুসলিমবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার এই গৌরবময় বিজয় এটা প্রমাণ করেছে যে, শতপ্রতিকূলতা ও সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ইসলামী সংস্কৃতি ও শিক্ষার চর্চা থেমে নেই। হাফেজ তাকরীমের বিজেয়ে দেশের কিশোর-তরুণ থেকে শুরু করে সর্বস্তরের জনতা যে খুশী ও আনন্দ উদযাপন করছে, তাতে সহজেই বুঝা যায় এই দেশের মুসলমানরা ইসলামকে হৃদয়ের কতটা গভীর থেকে ধারণ করেন।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বিজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমের শিক্ষক এবং পিতা-মাতাকেও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিটি মুসলিম মা-বাবার কর্তব্য, নিজ নিজ সন্তানদেরকে আবশ্যিকভাবে কুরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এতে তারা শুধু পরকালেই আল্লাহর কাছে পুরস্কারপ্রাপ্ত হবেন না, দুনিয়াতেও মর্যাদাবান হবেন এবং তাদের সন্তানরা সৎ ও আদর্শবান হিসেবে গড়ে উঠার পথ খুঁজে পাবে।

আল্লামা ইয়াহইয়া বলেন, বাংলাদেশের আলেম-উলামারা কখনোই নারীদের ন্যায্য অধিকার ও মর্যাদার বিপক্ষে নয়। দুষ্টু মানুষদের লোলুপ দৃষ্টি থেকে নিজেদের হেফাজত রাখা এবং নিজেদের ইজ্জত-সম্মান ও নিরাপত্তা অটুট রাখার স্বার্থেই ইসলামের নির্দেশনা মতে আলেমরা নারীদেরকে পর্দা মেনে শালীনভাবে জীবন যাপনের উপদেশ দিয়ে থাকেন। কিন্তু নারী অধিকারের মোড়কে তথাকথিত ভোগবাদিরা এমন উপদেশকে তাদের উদ্দেশ্য সিদ্ধির পথে প্রতিবন্ধক ধরে নিয়ে আলেম-উলামাদেরকে নারীবিদ্বেষী বলে মিথ্যাচার করে যাচ্ছে। সম্প্রতি নেপালে সাফ ফুটবলে নারী খেলোয়াড়দের বিজয়ে গায়েপড়ে আলেম-উলামা ও ইসলামবিদ্বেষী প্রচারণা তার সর্বশেষ উদাহরণ।

তিনি বলেন, ১১১ দেশের অনেক বড় পরিসরের কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদের বিজয়ে দেশের সর্বস্তরের জনতা যে হারে বিপুল আনন্দ উদযাপন করছে, তাতে প্রমাণ হয় দেশের ১৮ কোটি জনতা ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদিদের মিথ্যাচারে কখনো বিভ্রান্ত হন না। এদেশের প্রতিটি মুসলমানের অন্তরে ইসলাম ও আলেম-উলামাদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধ গেঁথে আছে।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হাফেজ সালেহ আহমাদকে গত রাতে বিমানবন্দরে অভিনন্দিত করায় ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা করবো ধর্মমন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্বজয়ী তরুণ এই হাফেজকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে অর্জিত এই বিশাল গৌরবকে দেশবাসীর সামনে তুলে ধরবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ